দুধপাথরি ( Doodhpathri) বা দুধের উপত্যকা কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের এক আশ্চর্য লীলাভূমি
দুধপাথরি ( Doodhpathri) বা দুধের উপত্যকা কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের এক আশ্চর্য লীলাভূমি । হিমালয় পর্বতমালার পীর পাঞ্জাল রেঞ্জে গামলার মতো এক বিশাল উপত্যকা দুধপাথরি যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯০০০ ফুট উঁচুতে অবস্থিত । এটি কাশ্মীরের একটি অফবিট ভ্রমণ স্পট , তবে প্রাকৃতিক সৌন্দর্যে সোনমার্গ বা গুলমার্গের চেয়ে কোন অংশে কম না । দুধপাথরি নামের প্রচলিত কাহিনীতে জড়িয়ে আছে বিখ্যাত মুসলিম সুফি সাধক শাইখ নুরুদ্দিন নুরানি , কাহিনীটিও অনেক আকর্ষণীয় । কাশ্মীর ভমণের সময় দুধপাথরিকে ভ্রমণ লিস্টে রাখলে কাশ্মীর ভ্রমণে এক অন্য মাত্রা যোগ হবে ।
