পেহেলগাম , কাশ্মীরের সবচেয়ে আকর্ষণীয় ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর , মনোমুগ্ধকর একটি ভ্রমণ স্পট
পেহেলগাম , কাশ্মীরের সবচেয়ে আকর্ষণীয় ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর , মনোমুগ্ধকর একটি ভ্রমণ স্পট । চারিদিকে সুউচ্চ পাহাড়ে ঘেরা , কাশ্মীরের দীর্ঘতম পাহাড়ি নদী লিডারের পাশে পেহেলগাম শহরে পা রাখলে অন্যরকম এক ভালোলাগার অনুভূতি মনের মাঝে শিহরিত হয় ।
শ্রীনগর থেকে পেহেল্গামের দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার । পেহেলগাম যাত্রাপথে পড়বে স্যাফ্রন চাষের জন্য সুপরিচিত প্যাম্পোর । পেহেলগামে ভ্রমণের অনেকগুলো স্পট রয়েছে । এর ভিতর বেতাব ভ্যালী , আরু ভ্যালী, বাইসারন ভ্যালী যেটা কিনা মিনি সুইজারল্যান্ড নামে সুপরিচিত , চান্দানওয়ারী উল্লেখযোগ্য ।
