গুলমার্গ ( Gulmarg) কাশ্মীর
গুলমার্গ ( Gulmarg) কাশ্মীর । গুল মার্গ বা Meadow of Flowers বা ফুলের তৃণভূমি । Taj of Kashmir বলা হয় গুলমার্গকে । শ্রীনগর থেকে গুলমার্গ এর দূরত্ব প্রায় ৫২ কিলোমিটার । সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় ৮৭০০ ফুট । গ্রীষ্মকাল ও শরতকালে অর্থাৎ এপ্রিল থেকে নভেম্বরে ট্যাক্সি সরাসরি গুলমার্গ যেতে পারে ।ট্যাক্সি ভাড়া রাউন্ড ট্রিপ ৩০০০/- রুপি । যেতে সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা । শীতকালে অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ মাসে শ্রীনগর থেকে সরাসরি ট্যাক্সিতে করে গুলমার্গ যাওয়া যায় না । তখন শ্রীনগর থেকে টান মার্গ যেতে ট্যাক্সি ভাড়া লাগে ২০০০/২৫০০/- রুপি । টান মার্গ থেকে গুলমার্গ যেতে হয় গাড়ির চাকায় চেইন লাগান স্পেশাল গাড়িতে , ভাড়া লাগে প্রায় ২৫০০/- রুপি । গুলমার্গ বহুল পরিচিত ও জনপ্রিয় এখানের গন্ডোলা রাইড , যা বিশ্বের ২ য় বৃহত্তম এবং শীতকালে স্কিয়িং করার জন্য । গুলমার্গ গন্ডোলার ২ য় ফেজ এ আফার ওয়াত পর্বতের চুড়া থেকে বরফাচ্ছাদিত পাহাড়ের চুরার দৃশ্য বর্ণনাতীত ।
